ডেটা মুছে ফেলার নির্দেশনা
সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬
Fixcu প্ল্যাটফর্মে সংরক্ষিত ব্যবহারকারী ও গ্রাহক ডেটা অপসারণ বা সংযোগ বাতিলের নিয়মাবলি নিচে দেওয়া হলো।
ফেসবুক থেকে Fixcu-এর অনুমতি বাতিল
আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ থেকে Fixcu-এর অ্যাক্সেস যেকোনো সময় বাতিল করতে পারেন:
- ফেসবুকে লগইন করে সেটিংস ও প্রাইভেসি (Settings & Privacy) > সেটিংস (Settings)-এ যান।
- বাম পাশের মেনু থেকে 'Apps and Websites' বা 'Business Integrations' নির্বাচন করুন।
- তালিকা থেকে 'Fixcu' খুঁজে বের করে 'Remove' বা 'সরান' বাটনে ক্লিক করুন।
অনুমতি বাতিল করলে ফেসবুক থেকে Fixcu-তে নতুন কোনো মেসেজ বা ওয়েবহুক ডেটা আর আসবে না।
কাস্টমার বা ক্রেতাদের ডেটা
আপনি যদি কোনো পেজে মেসেজ পাঠিয়ে থাকেন এবং আপনার যোগাযোগের তথ্য বা মেসেজের রেকর্ড সরাতে চান, তবে সরাসরি সংশ্লিষ্ট পেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তথ্য অপসারণের অনুরোধ জানাতে পারেন।
স্থায়ী ডেটা মুছে ফেলার অনুরোধ
ডেটা মুছে ফেলার অনুরোধ পাঠানোর ঠিকানা: usefixcu@gmail.com
অনুরোধটি একজন মানুষ পড়ে দেখেন। ইমেইল পাঠানো মানেই ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া নয়।
যাচাইকরণ ও সময়সীমা: অনুরোধ প্রাপ্তির পর ব্যবসায়িক মালিকানা ও পরিচয় যাচাই সাপেক্ষে মেটা প্ল্যাটফর্ম নীতিমালা (Meta Platform Terms) অনুযায়ী সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট সকল ডেটা আমাদের ডাটাবেস ও স্টোরেজ থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হবে এবং ইমেইলে নিশ্চিতকরণ পাঠানো হবে।