← Fixcu-তে ফিরুন
ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ৩১ আগস্ট, ২০২৬
Fixcu ব্যবহার করলে নিচের শর্তগুলোতে আপনি সম্মত হচ্ছেন। এটা ব্যবসার মালিকের (Fixcu অ্যাকাউন্ট থাকা ব্যক্তি) সাথে চুক্তি — তার কাস্টমারদের সাথে না।
সেবার বিবরণ
Fixcu একটি BYOK টুল — মালিক নিজের AI provider key যুক্ত করেন, Fixcu সেই key ব্যবহার করে তার Facebook/Instagram/WhatsApp পেজের মেসেজের উত্তর স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে। AI-এর উত্তরের সঠিকতার শেষ দায়িত্ব ব্যবসার মালিকের — Fixcu একটা টুল, তার নিজের প্রতিনিধি না।
মালিকের দায়িত্ব
- নিজের API key নিরাপদে রাখা, অন্য কাউকে না দেওয়া
- যা বিক্রি করছেন তার সঠিক তথ্য (দাম, স্টক) দেওয়া
- Facebook/Meta-র নিজস্ব ব্যবসায়িক নীতি ও প্ল্যাটফর্ম নিয়ম মেনে চলা
যা Fixcu নিশ্চিত করে না
AI মাঝে মাঝে ভুল বুঝতে পারে। Fixcu হার্ড রুল (দাম/স্টক ডাটাবেজের সাথে মিলিয়ে যাচাই) দিয়ে বড় ভুলগুলো আটকানোর চেষ্টা করে, কিন্তু ১০০% নির্ভুলতার নিশ্চয়তা দেওয়া যায় না।
অ্যাকাউন্ট বাতিল
মালিক নিজের অ্যাকাউন্ট যেকোনো সময় বাতিল ও সব ডেটা মুছে ফেলতে পারেন।